Menu
Your Cart

Online Delivery

অনলাইন ডেলিভারির শর্তাবলি


  • বর্তমানে বাংলাদেশের যেকোনো প্রান্তে নির্দিষ্ট পণ্যে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে।
  • অনলাইন ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি চার্জ/ কুরিয়ার চার্জ প্রযোজ্য।
  • ঢাকা/গাজীপুর/রংপুর/চট্টগ্রাম/খুলনা শহরে আমাদের নিজস্ব কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি, এছাড়াও অন্যন্য শহরগুলোতে আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি সম্পন্ন করে থাকি।
  • কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের মূল্যের সম্পূর্ণ অথবা আংশিক মূল্য বিকাশ, ব্যাংকট্রান্সফার অথবা অনলাইন পেমেন্ট এর মাধ্যমে এডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে।
  • কুরিয়ারের মাধ্যমে ডেলিভারকৃত পণ্যের সম্পূর্ণ কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
  • যে সকল এলাকায় ডেলিভারি ভ্যান প্রবেশের জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়, সেই চার্জটি গ্রাহককে বহন করতে হবে। বারিধারা ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস ইত্যাদি এলাকায় প্রবেশের জন্য ভ্যানের আলাদা ফি নেওয়া হয়, যা গ্রাহকের বিলের সাথে যোগ হবে।
  • বর্তমানে অনলাইন অর্ডারে ডেলিভারির ক্ষেত্রে সময় ১ থেকে ৩ দিন অথবা তারও বেশি লাগতে পারে।
  • অর্ডারক্রীত পণ্য স্টকে না থাকলে ক্রেতার সম্মতিক্রমে পণ্য পরিবর্তন অথবা মূল্য রিফান্ড করা হবে।।
  • আমরা Close Box Policy অনুযায়ী ডেলিভারি করে থাকি। ডেলিভারির সময় প্রোডাক্ট খোলার সুযোগ নেই। তবে, ডেলিভারি পাওয়ার পর বাসায় গিয়ে প্রোডাক্ট খোলার সময় একটি ভিডিও ধারণ করে রাখার অনুরোধ করা হচ্ছে। যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে আমাদেরকে ভিডিওসহ জানাতে হবে।
  • ওয়েবসাইট এর কারিগরি ত্রুটির কারণে কোনো পণ্যের মূল্য বর্তমান বাজার মূল্য/সর্বোচ্চ খুচরা মূল্যের সাথে অসঙ্গতিপূর্ণ থাকলে সেই পন্যের অর্ডারটি কর্তৃপক্ষ সম্মানিত ক্রেতাকে অবগত করে বা না করে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।